চলে গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী

10
1161

চলে গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতার পরে ৯৩ বছরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, অনেক দিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল ছিল। গত কয়েক বছর ধরে ঠিক মতো সচল ছিল না তাঁর স্মৃতিশক্তি।

Advertisement

অসামান্য বাগ্মীতার জন্য খ্যাতি ছিল যাঁর, সেই অটলবিহারী বাজপেয়ী গত কয়েক বছর ধরে কথা বলার ক্ষমতাও হারিয়েছিলেন অনেকটাই। কিডনি, মূত্রনালী ও বুকে সংক্রমণ নিয়ে গত ১১ জুন থেকে টানা হাসপাতালেই ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার হাসপাতালেই চিরতরে থেমে গেল তাঁর হৃৎস্পন্দন। শানিত যুক্তি এবং অসামান্য কথনের জন্য দলমত নির্বিশেষে প্রশংসিত ছিলেন অটলবিহারী বাজপেয়ী। কিন্তু ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। সেই থেকেই কথা বলার শক্তিও হারাতে থাকেন বাজপেয়ী। গত তিন দিনে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু আর জীবনে ফেরানো গেল না প্রাক্তন প্রধানমন্ত্রীকে। বুধবার দুপুর থেকেই অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হতে শুরু করে। বুধবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গয়ালও। গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে দেশের হেভিওয়েটদের ভিড় নিয়মিত লেগে থাকত এইমসে। বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী-সহ অনেকেই গত কয়েক দিন ধরে নিয়মিত খোঁজখবর নিচ্ছিলেন তাঁর শারীরিক অবস্থার। ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯— তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। প্রথম দফায় তেরো দিন, দ্বিতীয় দফায় তেরো মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার সামলেছেন তিনি। ২০১৪ সালে মোদীর সরকার ক্ষমতায় আসার পরে বাজপেয়ীকে ভারতরতœ দেওয়া হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here