চলে গেলেন ভারতের খ্যাতিমান অভিনেতা শশী কাপুর

0
727

কিংবদন্তী বলিউড অভিনেতা শশী কাপুর আজ সোমবার সন্ধ্যায় পরলোকগমন করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। খ্যাতনামা অভিনেতা রাজ কাপুরের ছেলে রনধীর কাপুর তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি সন্ধ্যায় মারা গেছেন। শশী কাপুর বেশ কয়েক বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলেও রনধীর কাপুর জানান। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণকারী এই বিখ্যাত অভিনেতা চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন। তার অভিনীত স্মরণীয় সিনেমার মধ্যে রয়েছে, দিওয়ার, কাভি কাভি, নমক হালাল, কালা পাথর। তিনি ২০১১ সালের পদ্ম ভূষণ ও ২০১৫ সালে দাদা সাহেব ফলকে সম্মান অর্জন করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here