চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এক মা

0
666

ছেলে মিরাজকে রেললাইনের পাশে দাঁড় করে রেখে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মরিয়ম আক্তার (৪০) নামে এক মা। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উত্তর রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মরিয়ম উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্যামন গোরস্থান মসজিদের কাছে। মরিয়ম ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস আপারলাইন ধরে উত্তর রেলক্রসিংয়ের কাছে পৌঁছানো মাত্রই সেখানে অবস্থানরত মরিয়ম তার ৭ বছর বয়সী ছেলেকে পাশে দাঁড় করে চলন্ত ট্রেনের ক্যাটল গার্ডের সামনে লাফিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মরিয়মের ছেলে মিরাজ জানায়, বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে তার মা। ভেড়ামারার স্টেশন মাস্টার মোজাফফর হোসেন জানান, আপ মৈত্রী ৩১০৮ ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ভেড়ামারা রেলস্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই ট্রেনে কাটা পড়ে মরিয়মের মৃত্যু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here