চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি জসীম উদ্দীন

0
508

এস এম আওলাদ হোসেন: লক্ষ্মীপুর সদর মডেল থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা, থানায় রুজুকৃত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিতে পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ মে-২০২১ মাসে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনকে নির্বাচিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার) পিপিএম (বার)। 

Advertisement

০৬ জুন (রবিবার) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি স্বীকৃতি স্বরূপ তাহার কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনকে ক্রেষ্ট ও শ্রেষ্ঠত্ব সনদ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম (সেবা)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here