চট্টগ্রাম নগরীর নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১

0
198

চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ জুবাইর:

Advertisement

ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামের ছাব্বিশ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল চন্দ্রনগর জেড আবাসিক এলাকায় খলিলের বাড়ির বিপরীতে এ দুর্ঘটনাটি ঘটে। বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানিয়েছেন, সকাল সাড়ে ৮.৪০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নির্মাণাধীন বাড়িটি সৈয়দ আজম ও মো: সুলতানের বলে জানা গেছে। সিমানা দেওয়ালটি এর আগেও ঝুঁকি পূর্ণ ছিল এমনটাই জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here