চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি-সা.সম্পাদকের বির্তকিত কর্মকান্ডে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

0
154

এম মনির চৌধুরী রানা সভাপতি-সাধারণ সম্পাদকের নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Advertisement

গতকাল শনিবার (১৮ মে) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার দায়ে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিককে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা হয়েছিল তা বিলুপ্ত ঘোষণা করা হল। মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সালে এক বছরের জন্য ২৫ সদস্যের চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here