চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের ত্যাগী সদস্যদের ঈদ উপহার প্রদান

0
636

মোঃ কামাল হোসেন, চট্টগ্রামঃ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অনলাইন সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব-এর উদ্যোগে আজ ২০ মে ২০২০ বুধবার সংগঠনের ত্যাগী সদস্যদের ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন-প্রবীন সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন কাদেরী শওকত, দৈনিক নয়া বাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম.এনায়েত উল্লাহ, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এমএসকেনিউজ সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, ক্লাবের সহ-সম্পাদক অপরাধ বিচিত্রা পত্রিকার চট্টগ্রাম রিপোর্টার, কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রমুখ।

Advertisement

অধ্যক্ষ মুকতাদের আজাদ খান উনার স্বাগত বক্তব্যে-প্রতিষ্ঠালগ্ম থেকে অদ্যাবধি চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাথে সংশ্লিস্ট সকল উপদেষ্টা,আজীবন সদস্য,

নির্বাহী কমিটি,সাধারণ সদস্য এবং বিভিন্ন সময়ে ক্লাব আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থেকে যারা  ক্লাবটিকে সমৃদ্ধ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য,চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এর  পূর্বে আরো দুদফে ক্লাবের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, পিপিই ও ঔষধ বিতরণ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here