চট্টগ্রামে স্কুল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত

0
1424

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মসূচীর আওতায় এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায়, স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ী  মানষীকতা ও ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে স্কুল ব্যাংকিং মেলা ২০ মে ২০১৭, শনিবার চট্টগ্রামের ওয়াজিউল্লাহ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ইসলামী ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখা লীড ব্যাংক হিসেবে অন্যান্য ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে মেলার আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস. কে. সুর চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান এক্রিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবির, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ও উপব্যবস্থাপনা  পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা সহ বিভিন্ন ব্যাংকের উর্দ্ধতন নির্বাহী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রসাশনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ৫৭ টি তফসিলী ব্যাংক অংশগ্রহন করে।  শিক্ষার্থীদের আকৃষ্ট করতে মেলায় ব্যাংকিং সেবার উপর ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, স্টল প্রদর্শনী ও র‌্যালীর আয়োজন করা হয়। এবারের স্কুল ব্যাংকিং মেলার শ্লোগান ছিল ‘এসো, লিখি-পড়ি সঞ্চয় করি, জীবন গড়ি’। চট্টগ্রাম অঞ্চলের ৫৫ টি স্কুলের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহন করে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here