চট্টগ্রামে শঙ্খ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
545

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদী থেকে মোহাম্মদ আসিফুল(২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত আসিফুলের বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকায়। তিনি বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শওকত বলেন, ‘শীতকালীন মহড়ার অংশ হিসেবে আনোয়ারার শঙ্খ নদীর পাড়ে প্রশিক্ষণ নিতে আসে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঐ প্রশিক্ষাণার্থী দলের কয়েকজন সদস্য তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার শঙ্খ নদীতে গোসল করতে নামলে মোহাম্মদ আসিফুল নিখোঁজ হন।’

নিখোঁজের পর থেকে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার কাজ চালিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় তার মরদেহ উদ্ধার করে বলে জানান এই কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here