জাতীয় নির্বাচন নিয়ে যখন যুক্তরাষ্ট্রের রোষানলে বর্তমান সরকার ঠিক তখনই
বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দুটি যুদ্ধজাহাজসহ তিনটি জাহাজ। জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে রবিবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। ৫০ বছর পর রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়ল। বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্যাসিফিক ফ্লিট নামে নতুন এই নৌবহরে অ্যাডমিরাল ট্রাইবাটস ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ও পেচেঙ্গা নামে একটি ট্যাঙ্কার জাহাজ রয়েছে। এর আগে ১৯৭২ সাল থেকে ১৯৭৪ পর্যন্ত রাশিয়ার যুদ্ধজাহাজ ২৬ মাস অবস্থান করে চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করেছিল।

