চট্টগ্রামে প্রাইভেটকারে ৭৭ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক

0
405

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

Advertisement

তারা হলেন- ফটিকছড়ির হোয়াক্কো এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন মজুমদারের ছেলে ইমাম হোসেন মজুমদার (২৬) ও জোরারগঞ্জের বারইয়ারহাট এলাকার বাসিন্দা আব্দুল মাজেদের ছেলে মীর হোসেন (২৫)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পটিয়া থানাধীন শান্তিরহাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ইয়াবা পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় দুই কোটি ৩১ লাখ টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here