চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে বহু হতাহতের শঙ্কা

0
822

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ফোর এইচ নামে ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী রিদওয়ান ইসলাম বলেন, ‘ফোর এইচ গার্মেন্টেসে একটি নতুন ভবনের ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে। ঘটনার পরপরই কারখানায় অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।’

শ্রমিকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনকে কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে যাওয়া ছাদের নিচেও কর্মরত শ্রমিকরা থাকতে পারেন।

ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে বলে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here