চট্টগ্রাম নগরের আকবর শাহ বিশ্ব কলোনি এলাকায় গার্মেন্টের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহিদুল ইসলাম অপরাধ বিচিএাকে বলেন, ‘আকবর শাহ বিশ্ব কলোনির রেল গেট সংলগ্ন এক গার্মেন্টের ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি।

