চট্টগ্রামে কোটা আন্দোলন ভারি হচ্ছে মৃত্যুর মিছিল নিহত ৩

0
430

নিজস্ব প্রতিবেদক

Advertisement

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র- যুবলীগ ও পুলিশের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।
নিহতের একজন চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম অপররা সাধারণ পথচারী বলে জানা যায়।
সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়।এই সময় সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেলা ৩ টা থেকে নগরীর ষোলশহর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত পুরো এলাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here