চট্টগ্রামে কিশোরী কে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক

0
170

ডেস্ক নিউজ:০৫জুন নগরীর বায়েজিদ বোস্তামী থেকে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

গত (৩ জুন) সোমবার বাঁশখালী থানার শেখের খিল ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে বোদায়ের বিল্ডিংয়ের ২য় তলার একটি রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঐকিশোরীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোঃ এহসান মিয়া প্রকাশ হাসান (২৪) বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ওয়াজেদ আলী বাপের বাড়ির মালয়েশিয়া প্রবাসী আব্দুস সাত্তারের ছেলে। গ্রেপ্তার হাসান পেশায় একজন জেলে।

হাসান এর আগে একাধিক বিয়ে করেছে এবং তার স্ত্রী সন্তান-সন্ততি রয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি জানান, ভিকটিম রুমি (ছদ্মনাম) বিগত দুই সপ্তাহ আগে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত হাসানের সাথে।

একপর্যায়ে হাসান ভিকটিম রুমিকে তার সাথে দেখা করতে বলে। গত ৩০ মে সকাল ১১টায় বায়েজিদের শেরশাহ ফকির পাড়াস্থ আরবি গার্মেন্টসের সামনে রাস্তার উপর দেখা করে।

তখন হাসান রুমিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ফুসলিয়ে অপহরণ করে বাঁশখালী থানার শেখেরখিল ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে বোদাইয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার রুমে নিয়ে যায়।

সেখানে হাসান রুমিকে বিকাল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের ওসিসি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

পরে বাঁশখালী থানার সহযোগিতায় ঐঘটনাস্থলে অভিযান চালিয়ে ভিকটিম রুমিকে উদ্ধার এবং অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের বোনের অভিযোগের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্ত হাসানকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি সঞ্জয় কুমার সিনহা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here