চট্টগ্রামের ১৬ আসনের  ১৩টি ক্ষমতাসীন দুটিতে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 77300

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (77300, 'post_views_count', '0')

0

মোঃ জুবাইর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৩টি ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি তিনটি আসনের মধ্যের দুটিতে স্বতন্ত্র এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।

Advertisement

বিজয়ী প্রার্থীরা হলেন-

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এক লাখ ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৫৪ হাজার ৭৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান মিতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে এক লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী দিদারুল কবির পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৫০ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন বিজয়ী হয়েছেন নাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ৩৬ হাজার ২৫১ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দুই লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ৩৩ হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সিডিএ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী চসিকের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিজয় কুমার চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ৫৭০ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে এক লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী সানজিদ রশীদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র এম মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here