চট্টগ্রামের লোহারপুল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

0
640

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লোহারপুল বাজারে ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম. হাবিবুল্লাহ্, এফসিএস।

Advertisement

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোঃ সালেহ ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন মুনির, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোরশেদ তালুকদার, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, ড. শহীদুল্লাহ একাডেমির প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন ও সমাজ সেবক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হাটহাজারী শাখাপ্রধান মোহাম্মদ জহুরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এজেন্ট ও মেসার্স অরিয়েন্ট এন্টারপ্রাইজ-এর ডাইরেক্টর এ কে এম নুরুল কবির । স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here