চট্টগ্রামের ফিরিঙ্গী বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৭৩তম শাখার শুভ উদ্বোধন

0
793

চট্টগ্রামের ফিরিঙ্গী বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর, রবিবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্জ এম. জহিরুল আলম দোভাষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ লিয়াকত আলী চৌধুরী এবং আলহাজ্জ আহামেদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

Advertisement


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিডল্যান্ড ব্যাংক লিঃ-এর ভাইস চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।


অনুষ্ঠান পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা মোঃ বেলাল। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here