চট্টগ্রামের ইপিজেডে অসহায় পরিবারের ভিটেবাড়ী দখলের অভিযোগ পাওয়া গেছে। আজ ২ এপ্রিল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রীনা আকতার লিখিত বক্তব্যে এ কথা জানান। তিনি আরো জানান দক্ষিণ হালিশহরস্থ ৩৯নং ওয়ার্ডের কাজীর গলিতে আমির হোসেনেরপৈত্রিক সম্পত্তি বহিরাগত সন্ত্রাসী, তার বড় ভাই নুরুল হক, ছোট ভাই আমিরুল বশর ও ভাতিজা দ্ধারা জোর পূর্বক বসতভিটে দখল ও আসা যাওয়ার পথে প্রতিনিয়ত বাধা প্রদান করে।
তিনি লিখিত বক্তব্যে আরো জানান আওয়ামীলীগের সাবেক ওয়ার্ড কমিশনার মো: আসলাম এর সহযোগিতায় বারংবার শারীরিক ও মানসিক নির্যাতনের চেষ্টা চালায় এবং চাপ প্রয়োগ করে ভিটে বাড়ি থেকে উৎখাতের। রীনা আক্তার আরো জানান, তাদের এই নির্যাতনে অতিষ্ট হয়ে দুটি মামলা দায়ের করা হয়। ভিটেবাড়ীর সমস্যা নিরসনে রীনা আকতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Advertisement

