চট্টগ্রামস্থ নাঙ্গলকোট ফোরামের ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন

0
1341

জামাল উদ্দিন স্বপন:
চট্টগ্রামস্থ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ফোরামের আহবায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিল গতকাল রবিবার চট্টগ্রাম শহরের আগ্রাবাদের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ারআবুল কালামের সভাপতিত্বে ইফতার মাহফিল ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক নেতা মাস্টার আবদুল করিম। এতে সর্বসম্মতিক্রমে কাজী দ্বীন মোহাম্মদ মজুমদারকে আহবায়ক ও বেলায়েত হোসেনকে সদস্য সচিব ঘোষনা করা হয়। যুগ্ম আহবায়ক হলেন আবু সালেহ দীন মোহাম্মদ, জসিম উদ্দিন (সিআর বি), সদস্য রাশেদুল হাসান,আবদুর রহমান, জুয়েল। ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাস্টার আবদুল করিম। ইফতারে নাঙ্গলকোটের প্রায় ২০০ জন রোজাদার ও ব্যাক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইমাম হোসেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here