চকবাজারে অভিযান চালিয়ে ৪৬০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
600

রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে চার হাজার ৬০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো. নাসির (৩৫) ও ওহিদুল ইসলাম (৫০)।

Advertisement

শুক্রবার বিকেলে চকবাজারের দক্ষিণ ইসলামাবাদ জান্নাতুল বাকি জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০ একটি দল।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা দীর্ঘদিন ধরে চকবাজার মডেল থানাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক চকবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here