ঘুষের টাকাসহ রেলওয়ে কর্মকর্তা দুদকের হাতে আটক

0
666

বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ এরফানুর রহমানকে ঘুষের টাকা গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটককৃতকে কুলাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। আটক এরফানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের আব্দুল লতিফের পুত্র।

Advertisement

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টারের রুমে রেলওয়ের এক কর্মচারীর কাছ থেকে ঘুষ গ্রহণের সময় তাকে আটক করে দুদক টিম। এরপর রাত সাড়ে ১০টায় কুলাউড়া রেলওয়ে থানায় এরফানকে হস্তান্তর করে দুদক টিম। দুদক টিম সূত্র জানায়, এরফানুর রহমান গত ৫ বছর আগে রেলওয়ের কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে যোগদান করেন। কুলাউড়ায় যোগদান করেই শুরু করেন ঘুষবাণিজ্য। তার অধীনস্থ সব কর্মচারীর কাছ থেকে বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে জিম্মি করে ঘুষ আদায় করতেন। মঙ্গলবার সন্ধ্যায় তার অধীনস্থ কর্মচারী রেলের ওয়েম্যান আবুল হোসেনের কাছ থেকে ঘুষ (মাসোহারা) গ্রহণের সময় দুদক হবিগঞ্জ জেলা সম্মিলিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মলয় কুমার সাহার নেতেৃত্বে ৫ সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেন। দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা জানান, এরফান দীর্ঘদিন থেকে তার অধীনস্থ কর্মচারীদের কাছ থেকে ঘুষ ও মসোহারা আদায় করতেন। তাকে হাতেনাতে গ্রেফতার করে কুলাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। কুলাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক জানান, দুদক কর্মকর্তারা এরফানুর রহমানকে রেলওয়ে থানায় হস্তান্তর করে দিয়ে গেছেন। আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here