ঘুমের ঘোরে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

0
681

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) ভোরে উল্লাপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন পাবনা সদর থানার হেমায়েতপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

উল্লাপাড়া স্টেশন মাস্টার আব্দুল বাতেন জানান, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একতা ট্রেনে ঘুমন্ত অবস্থায় ছিলেন জাকির। ভোরে উল্লাপাড়া রেলস্টেশনে পৌঁছালে ঘুমের ঘোরেই চলন্ত ট্রেন থেকে নামার সময় জাকির হোসেন কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here