ঘুমানোর সময় কিছু সুন্নাহ

0
436

১/ নির্জন একাকী ঘরে না ঘুমানো আহমদ হাদিস নং ৫৬৫০

Advertisement

২/কোন বাসা বাড়ির ছাদে না ঘুমানো (আবু দাউদ হাদিস নং ৫০৪১)

৩/ ঘুমানোর আগে ওযু করে নেওয়া ( বুখারী হাদিস নং-২০৮৮)

 ৪/ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা অথাৎ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা (বুখারী হাদিস নং-৫৬২৩)

৫/ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া ( বুখারী হাদিস নং – ৬৩২০) ৬/ ঘুমানোর আগে এবং পরে দোয়া পড়া না পড়লে আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তির উপর লাঞ্ছনা নেমে আসে (আবু দাউদ হাদিস নং ৪৮৫৬)

৭/ঘুমানোর দুআ পাঠ করা ( আল্লাহুম্না বিসমিকা আমুতু ওয়া আহইয়া) ( বুখারী হাদিস নং-৬৩১৪)

৮/ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া (সহিহ বুখারি হাদিস নং ২৩১১)

৯/ঘুমানোর আগে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর হাত বুলানো (সহিহ বুখারি হাদিস নং ৫০১৭)

১০/ ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া (সহিহ বুখারি হাদিস নং ৪০০৮)

১১/ ঘুমানোর আগে এগুলো পড়া ৩৩ বার সুবহান আল্লাহ্ ৩৩ বার আলহামদুলিল্লাহ্ ৩৪ বার আল্লাহু আকবার (সহিহ বুখারি হাদিস নং ৩৭০৫)

১২/ ঘুমানোর আগে সূরা মূলক পাঠ করা (তিরমিজি হাদিস নং ২৮৯০)

১৩/ ডান কাত হয়ে শোয়া (বুখারী হাদিস নং- ৬৩১৫)

১৪/ সাধারনত সতর খোলা অবস্তায় না শোয়া ( তিরমিজি হাদিস নং-২৭৬৯)

১৫/বিনা কারনে উপর না হয়ে শোয়া (তিরমিজি হাদিস নং-২৭৬৮)

১৬/ঘুমানোর সময় বাতি জালিয়ে না রাখা (তিরমিজি হাদিস নং-১৮১৩)

১৭/ কোন ব্যক্তি যদি শোয়ার সময় হাদিসের বর্ণিত দোয়া টি পড়ে এবং দোয়াটি যদি শেষ বাক্য হয় তাহলে সে ইসলামের উপর মৃত্যুবরণ করবে। (হাদিস সাম্ভার হাদিস নং-২০২)

১৮/ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে সে যেন তিনবার বাম দিকে থুথু ফেলে এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চায় আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম বলে (ইবনু মাজাহ হাদিস নং ৩৯০৮)

১৯/রাতে ঘুমের ঘোরে খারাপ স্বপ্নে খারাপ কিছু দেখলে সে জেনো সে কথা কারো কাছে না বলে (ইবনু মাজাহ হাদিস নং ৩৯০৬)

২০/ ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেওয়ার প্রতিদান জান্নাত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here