ঘুমাতে যাওয়ার আগে রাসূল (ﷺ) বেশ কিছু আমল করতেন। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ঘুমকেও ইবাদতের সমতুল্য করে তুলতে পারি। ঘুমানোর আগের সুন্নাহ এবং কিছু রাতের আমল নিচে তুলে ধরা হলো। ১। ব্যবহার্য থালা-বাসন, হাড়ি-পাতিল ঢেকে রাখা ও বাতি নিভিয়ে দেয়া ২। অযু করা ৩। ঘুমের পূর্বে পড়ার জন্য বিশেষ কয়েকটি দুয়া আছে সেগুলো পড়া (যেমনঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া) ৪। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়া ৫। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়া ৬। আয়াতুল কুরসী পড়া ৭। সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া ৮। সূরা সাজদাহ ও সূরা মুলক পড়া ৯। ডান কাত হয়ে ঘুমানো আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তাওফিক দান করুন। আমীন।
ঘুমাতে যাওয়ার আগের দু‘আ ও আমল
Advertisement
Advertisement

