গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মনির, সম্পাদক এম আলম নির্বাচিত

0
985

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সম্মেলনে সভাপতি পদে দৈনিক সমকালের প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি এম. আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার সকালে গৌরনদী প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মো. আহছান উল্ল¬াহ্’র সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভার শুরুতে বিদায়ী সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার আয়-ব্যায়ের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে বিকেলে নির্বাচন কমিশনার অধ্যাপক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন আনুষ্ঠানিক ভাবে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

Advertisement

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি এইচ.এম নাসির উদ্দিন (দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ সম্পাদক আমিন মোল্লা (দৈনিক মতবাদ), দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা (দৈনিক দিনকাল)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here