গোল্ডেন মাল্টিপারপাস কো-অপারেটিভ এর নামে ২০ কোটি টাকা আত্মসাৎ মূল হোতারা পুলিশের সহায়তায় গা ঢাকা

0
901

অপরাধ বিচিত্রা ডেস্ক:
বিনিয়োগকারীদের বিশ্বাসকে পুজি করে গোল্ডেন মাল্টিপারপাস কো-অপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের ২০ কোটি টাকা নিয়ে উধাও এর মত চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। প্রতারক এ প্রতিষ্ঠানটির ঠিকানা ছাতারপাইয়া বাজার, থানা: সেনবাগ, জেলা: নোয়াখালী। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির এমডি মোঃ নিজাম উদ্দিন খোকন, মোঃ শাহীন উদ্দিন উভয় পিতা মৃত মোঃ গিয়াস উদ্দিনসহ নাজমুন নহার পারভীন (কো অপারেটিভ এর মালিকের স্ত্রী), রৌশন আক্তার রিনা, তানিয়া সুলতানা, সর্বস্বমী-নিজাম উদ্দিন খোকন, জাহানারা বেগম, স্বামী মৃত গিয়াস উদ্দিন, তাজউদ্দিন মঞ্জু, পিতা: মৃত মোঃ গিয়াস উদ্দিন সবর্ সাং: ছাতারপাইয়া, থানা: সেনবাগ, জেলা নোয়াখালী দীর্ঘ দিন যাবত আর্থিক মুনাফার লোভ দেখিয়ে অসংখ্য লোকের কাছ থেকে টাকা নেয়। মোটা অংকের লভ্যাংশ দেয়ার কথা বলে এ টাকা নেয়। ইতোমধ্যে বিশ্বাস অর্জনের জন্য কিছু বিনিয়োগকারীকে কিছু টাকাও দেয়। এভাবে প্রচুর টাকা হাতে পেয়ে এক সময় রাতের অধারে কৌশলে কেটে পরে প্রতারক চক্রটি। বিনিয়োগকারীগণ দেখতে পায় অফিসে তালা। প্রতারিতরা অনেক খোঁজ খবর নিয়ে প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তার বাড়ি গেলে তাকে প্রথমে হুমকি ও পরে মারধর করে বলে অভিযোগ রয়েছে।

Advertisement

ঘটনা এখানেই শেষ নয়। মাল্পিরপাসটির মহিলা কর্মকর্তা বিশেষ করে দিলরুবা অক্তার তুহিন ও নাজমুন নাহার পারভীন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নামে নারী নির্যাতন মামলা দিবে বলে ভয়ভীতি দেখিয়ে ও তাদের লালিত গুন্ডা বাহিনী দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়। এ ব্যপারে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে একাধিক অভিযোগ এমন কি থানায় এজাহার করেও কোন সুফল পাচ্ছেন না। তারা অর্থাৎ ক্ষতিগ্রস্তরা জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অসংখ্য অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রায় পঞ্চাশজন ভুক্তভোগী স্বাক্ষর করেন। অথচ দীর্ঘ দিন অতিক্রম হলেও এ ব্যপারে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়াতে ক্ষুদ্ধরা হতাশ। অভিযোগকারীদের কাছ থেকে জানা গেছে প্রতারক চক্রের বিরুদ্ধে অনেকে থানায় এজাহার দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। নোখালীতে ৪ নং আমলী আদালতে মামলা দায়ের করেন মোঃ আবদুল মোতালেব। মামলার ধারা ৪০৬/৪২০/৩২৩/৫০৬ দ:বি: তারিখ ০৫-০৩-২০১৭ ইং। মোঃ জাহাঙ্গীর আলম পিতা মৃত হাজী মোঃ মজিবুল হক বাদি হয়ে সেনবাগ থানায় মামলা নং ০৪ তারিখ ১৭-০৩-২০১৭ ইং ধারা ৪০৬/৪২০/৩২৩/৫০৬ দ:বি: দায়ের করেন। একই ধারায় একই থানায় মামলা নং ০৫ তারিখ ১৭-০২-২০১৭ ইং দায়ের করেন ছাকিনা খাতুন, স্বামী মৃত ফজলুল হক। এদিকে ভুক্তভোগীর জানাচ্ছেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ সার্কেলের এসপি শাহজাহান শেখ প্রতারক চক্রকে গা ঢাকা দিতে সহযোগিতা ও সেল্টার দিচ্ছেন। দিলরুবা আক্তার তুহিন সংঘবদ্ধ দলের সঙ্গি। অভিযোগ রয়েছে তিনি টাকার বিনিময়ে নারী ও শিশু আদালতে একাধিক মামলার মিথ্যা স্বাক্ষী। প্রতারক চক্রের সাথে আরও আছেন মোঃ ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ী যিনি অন্ডারগ্রাউন্ড জগতের সাথে জড়িত। গোল্ডেন মাল্টিপারপাসে বিনিয়োগকারীগণ এ প্রতারক চক্রের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থাসহ তাদের পাওনা টাকা আদায়ের জোর দাবি জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here