গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুইয়াসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার

0
766

ফেনী প্রতিনিধি: ফেনীতে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুইয়াসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) রাতে তাদেরকে ফেনী মডেল থানায় সোপর্দ করে জেলা পুলিশ প্রশাসন।এসময় তাদের কাছ থেকে ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়। জানা গেছে, কিছুদিন আগে ফেনীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় কক্সবাজারের বাসিন্দা গোপাল কান্তি দাশ নামে এক ব্যবসায়ী মঙ্গলবার ফেনী মডেল থানায় বাদি হয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুইয়াসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্বে লিখিত অভিযোগ দাখিল করে।চট্রগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আনোয়ার হোসেনের উপস্থিতিতে অভিযোগটি দিনভর তদন্ত করে এ ছয় পুলিশ কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করে জেলা পুলিশ ।

Advertisement

গ্রেফতার ছয় পুলিশ কর্মকর্তার মধ্যে ওসি সাইফুল ইসলাম , এসআই মোতাহের,এসআই মিজানুর রহমান , ও এসআই নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানা রয়েছে।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here