গোবর, গো-মূত্র দিয়ে তৈরি হচ্ছে সাবান

0
825

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে মাঝেমাজে অনলাইনে গো-মূত্র বা ঘুঁটে বিক্রির বিজ্ঞাপন দেখা যায়। এ নিয়ে কৌতুকও কম হয়নি সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তারপরেও দেখা গেছে রমরমিয়ে অনলাইনে বিক্রি হচ্ছে শুকনো গোবর, গো-মূত্র! অনলাইনে প্রাকৃতিক ওষুধ বিক্রির পাশাপাশি ঘুঁটে, গো-মূত্র বিক্রি শুরু করেছিল যোগ গুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলী।

Advertisement

রামদেবের দেখানো সেই পথেই এবার হাঁটা শুরু করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রভাবিত সংস্থা। শুধু গো-মূত্র বা ঘুঁটে নয়, এবার অনলাইনে এই গো-মূত্রের তৈরি সাবান, শ্যাম্পু, ফেসপ্যাক, টুথপেস্টসহ প্রাকৃতিক উপায়ে তৈরি নানা প্রসাধনী জিনিস বিক্রি করতে নামছে সংস্থাটি। মথুরায় দীনদয়াল ধাম নামে আরএসএসের যে কেন্দ্রটি রয়েছে সেখানেই তৈরি হচ্ছে প্রসাধনী থেকে শুরু করে পোশাক এমনকি ওষুধও। ধামের প্রধান কর্মকর্তা রাজেন্দ্র জানিয়েছেন, চাহিদার কথা মাথায় রেখেই এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। তবে তার আশা, গোমূত্রের তৈরি জিনিসের চাহিদাই সবচেয়ে বেশি হবে। যে জিনিসগুলো বিক্রি করা হবে তার দামও খুব একটা বেশি নয় বলে জানিয়েছেন তিনি। ১০ টাকা থেকে ২৩০ টাকা দামের জিনিস পাওয়া যাবে। আর বিক্রির মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনকে। প্রাথমিকভাবে ৩০ রকমের থেরাপিউটিক দ্রব্য বিক্রি করা হবে। সঙ্গে থাকবে ১০ রকমের পোশাকও। তবে এ সবের মধ্যেও নজরকাড়ার মতো বিষয় হল মোদি ও যোগি কুর্তা। ৫৬ ইঞ্চি ছাতির পোশাক নিয়ে লোকজনের মধ্যে কৌতুহল কম নয়। সেই জনপ্রিয়তা যে কাজে আসবে সেটা আশা করছেন সংস্থার কর্মীরা। মোদি বা যোগি কুর্তার দাম এক একটি ২২০ টাকা। অনলাইনে বিক্রির সিদ্ধান্তের বিষয়ে আরএসএস মুখপাত্র অরুণ কুমার জানান, স্থানীয়দের জন্য কাজের আরও সুযোগ করে দিতে এবং তাদের স্বনির্ভর করে তুলতে এই সিদ্ধান্ত। যদি অনলাইনে এই বিক্রি শুরু হয়, তা হলে চাহিদা বাড়বে। সেই সঙ্গে কাজেরও সুযোগ বাড়বে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here