গোপালগঞ্জে জলি বেকারিকে ৪২ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা

0
1401

গোপালগঞ্জে জলি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এই জরিমানা করেন।

Advertisement

শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদরের মেসার্স জলি বেকারির পণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মিশিয়ে কেক,বিস্কুট তৈরি করা হচ্ছিল। অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ আটা সংরক্ষণ, ব্যবহৃত তেলে ময়লা ও যন্ত্রপাতি অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। এছাড়া মেসার্স ইমাম স্টোরকে মেয়াদোত্তীর্ণ পানীয় ও জুস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here