গৃহশিক্ষক দ্বারা ছাত্র নির্মম নির্যাতনের শিকার

4
661

সোশ্যাল সাইটে ছাত্র নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নির্মমভাবে ছাত্রকে প্রহার করছেন গৃহশিক্ষক। কখনো পায়ের জুতা খুলে এবং আবার কখনো পায়ের ভেতর থেকে ধারালো কিছু বের করে মারছেন।

Advertisement

 

শুধু তাই নয়, ছাত্রের দুই কান ধরে জোরে টানাটানি করে চড়-থাপ্পড়ও দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলীগড়ে একটি বাড়িতে। ভারতীয় গণমাধ্যমে খবর, ঘরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে নিজের সন্তানের উপর অমানুষিক নির্যাতনের এমন দৃশ্য দেখতে পান পান দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের মা-বাবা। এরপর ওই শিশুকে শরীরে ও হাতের আঙুলে ক্ষতের দাগের কারণ জানতে চায় তার বাবা-মা। তখন সে সব খুলে বলে। পড়া না পরলে এভাবে তাকে নির্যাতন করেন ওই গৃহশিক্ষক। এ বিষয়ে আলিগড় পুলিশের কর্মকর্তা আশুতোষ দ্বিবেদী জানান, সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে ওই শিক্ষকের নামে মামলা দায়ের হয়েছে। শিগগিরই ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here