গৃহবধূকে ধর্ষণ করলো ছাত্রলীগ নেতা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43347

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43347, 'post_views_count', '0')

0

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দুর্গম চরপিয়ালে একই উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাবেক ইউপি ছাত্রলীগ সভাপতি নজরুলসহ পাঁচ যুবক মিলে দুই সন্তানের জননী গৃহবধূকে (২৫) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

২৬ অক্টোবর (শনিবার) দুপুরে ওই গৃহবধূ চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে যাত্রী পারাপারকারী স্পিডবোটে করে মনপুরায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। ওই স্পিডবোটের ৪ যুবক যাত্রী স্পিডবোটচালকের ওপর জোর খাটিয়ে পথিমধ্যে চরপিয়ালে স্পিডবোটটি থামাতে বাধ্য করে। পরে গৃহবধূকে চরের মধ্যে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে তারা।

এ খবর পেয়ে স্পিডবোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম অপর একটি স্পিডবোটে করে ওই চরে যায়। এরপর সে আগের লম্পট চারজনকে মারধর করে এবং তাদের কাছে থাকা নগদ ৩ হাজার টাকা কেড়ে নেয়। পরে সে-ও গৃহবধূকে ধর্ষণ করে এবং তার ভিডিও ধারণ করে। পরে নজরুল ইসলাম গৃহবধূকে এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং বলে কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে।

এসব ঘটনা চরের মহিষের রাখালরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি মনপুরা থানায় জানান। পরে পুলিশ ওই ভিকটিমকে শনিবার সন্ধ্যার পরে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্পিডবোটচালক রিয়াজ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল (৩০), দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) এবং কিরন (২৬) এই ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভিকটিম নিজে।

এ বিষয়ে মনপুরা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ভিকটিমকে মেডিকেল রিপোর্টের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দিকে স্পিডবোটটি জব্দ করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here