গুলিস্তানে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

0
697

অবি ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত কামাল মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

Advertisement

 

পল্টন থানার এসআই সৈয়দ আলী জানান, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে মাদক ব্যবসায়ীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী কামাল বলে শনাক্ত করা হয়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here