❓প্রশ্ন: অনেকে বলেন, মাহরামদের নিয়ে গায়ে হলুদ করা জায়েজ। আমার প্রশ্ন হল, গায়ে হলুদ তো অন্য জাতিদের আচার। তাহলে বিয়ের জন্য এটা ফলো করা কি হাদীস পরিপন্থী নয়?
✅ উত্তর: আমাদের সমাজে বিয়ের আগে বর ও কনের গায়ে কাঁচা হলুদ মাখানোর প্রচলন রয়েছে ।সাধারণভাবে এর উদ্দেশ্য থাকে শরীরের রঙ সুন্দর করা ও আনন্দ প্রকাশ করা। ইসলাম কোন সামাজিক প্রচলনকে নিষিদ্ধ করে না যদি না তার মধ্যে ইসলাম বিরোধী কিছু পাওয়া যায়।
সুতরাং এ উদ্দেশ্যে বর বা কনের গায়ে হলুদ মাখানো হলে তাতে শরিয়তগতভাবে কোন সমস্যা নেই। তবে এ ক্ষেত্রে নন মাহরাম ছেলেরা মেয়েদের গায়ে আর নন মাহরাম মেয়েরা ছেলেদের গায়ে হলুদ লাগানো, গান-বাজনা করা, বেগানা নারী-পুরুষের সংমিশ্রণ, হলুদ মেখে শরীর পবিত্র করার হিন্দুয়ানী বিশ্বাস ও আচার-অনুষ্ঠান করা জায়েজ নাই।
❒ শাইখ আব্দুল হামিদ ফায়জি (হাফিযাহুল্লাহ) বলেন

