গাড়ীসহ ড্রাইভার নুর জামাল নিখোজ

0
882

রাজধানীর এলিফ্যান্ট-কাটাবন এলাকা থেকে গত ৫দিন যাবৎ গাড়ীসহ নিখোজ ড্রাইভার নুর জামাল। নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল জায়গায় খোজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে চরম দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। এঘটনায় নিউ মার্কেট থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৬৫০, তারিখ-১২ নভেম্বর-২০১৯।

Advertisement


জানা গেছে, ৮নভেম্বর-২০১৯ দুপুর ২ টার দিকে ড্রাইভার নুর জামাল এলিফ্যান্ট রোড়স্থ কাটাবন সোনালী ব্যাংকের সামনে থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ভাড়াকৃত প্রাইভেটকার চালক। গাড়ীর নং-ঢাকা মেট্রো-চ-১৯-৮৩৫৪। কিন্তু অদ্যবধি তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল জায়গায় তার খোজ খবর নেয়া হলেও হদিস পাওয়া যাচ্ছে না।

যদি কেউ তাহার সন্ধান পান, তাহলে তার স্ত্রী সাবানা আক্তার, মোবা-০১৭৪৫৮৬৯৬১৩ অথবা নিউ মার্কেট থানা, ডিএমপি, ঢাকাকে অবহিত করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here