গাড়ির চাপায় এক পথচারী বৃদ্ধা নিহত

0
505

ঢাকা-সিলেট সহাসড়কের ওসমানীনগরে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম আলতেরা বেগম (৫০)। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের আনহার মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহিলা মানসিক রোগে ভোগছিলেন।

Advertisement

তিনি দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here