গাজীপুরে মাদকাসক্ত তরুণের হাতে জিম্মি ফটো সাংবাদিকের পরিবার

0
306

নিজেস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ডে বাইমাল মধ্যপাড়া হাজী আব্দুল বাসেদ সরকার বাড়ির সংলগ্ন (মোঃ সাইফুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া) সাংবাদিক জীবন দেওয়ান উজ্জ্বল ।

Advertisement

জানা যায়, গত ১৩ জানুয়ারি রাত ১১ টায় মোঃ সাহাজুদ্দীনের ছেলে মোঃ কাইয়ুম মিয়া মোবাইল ফোনে কল করে পুকুর পারে ডাঃ জয়নাল আবেদীন এর বাড়ির সংলগ্ন রাস্তায় আসতে বলে ফটো সাংবাদিক জীবন দেওয়ান উজ্জ্বল কে। তাদের সঙ্গে অনৈতিক কর্মকান্ডে সহায়তা করতে হবে, তাতে সাংবাদিক অনিহা প্রকাশ করায় ক্ষিপ্ত হয় কাইয়ূম এবং তার সহযোগী, সুলেমান, বাদশামিয়া ও শান্ত মিয়া।

তারা একত্রিত হয়ে সাংবাদিক কের কাছে টাকা দাবী করে এবং টাকা না দিলে এলাকায় ছেড়ে চলে যেতে হবে বলে হুমকি দেয়। এ বিষয়ে এলাকার স্থানীয় কাউন্সিল অফিসে অবগত করে কোনাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তাতেই আরো ক্ষিপ্ত সাংবাদিকের উপর মানসিক চাপ এবং  টাকা দাবী করে। এলাকায় যেতে দিচ্ছে না‌। সাংবাদিক এর অসুস্থ স্রীর চিকিৎসা করতে পারেন নাই।

অসহায় হয়ে সাংবাদিক জীবন দেওয়ান উজ্জ্বল  এখনও পর্যন্ত অন্য স্থান থাকছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানিয়েছেন, আমার কাছে টাকা দাবী করে এবং স্রীর সন্তানের প্রাণ নাশের হুমকি দিয়ে চলছে, এবিষয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার সুদৃষ্টী কামনা ও দেশ রত্ন মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা আকুতী জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here