গাজীপুরে ভুমিদস্য গিয়াসউদ্দিনের জবরদখলে দিশেহারা শাজাহান

0
582

মো: আতিকুর রহমান সরদার: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় ভুমিদস্য গিয়াসউদ্দিনের জবরদখলে দিশেহারা অসহায় শাজাহানের পরিবার। সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ জাল দলিল তৈরি করে অন্যের জমি দখল করাই গিয়াসের মুল টার্গেট। এলাকায় গিয়াসের রয়েছে একটি বিশাল সন্ত্রাসী বাহিনী। যাদেরকে ব্যবহার করে জমি দখল সহ এলাকায় ভয়ের রাজত্ব কায়েম করেছে গিয়াস বাহিনী।

Advertisement

সম্প্রতি এই বাহিনী নজর দিয়েছে অসহায় শাজাহানের জমিতে। শাজাহানের জমি দখলে নিতে গিয়াস তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে গিয়াসের গভীর সম্পর্ক থাকায় তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না


জানা গেছে, শ্রীপুরের কেওয়া মৌজাস্থ এসএ-১১৬১, আরএস-১৩৫৭ নং খতিয়ানে এসএস-৬৭২, আরএস-১৯২১/২৬৯১ নং দাগের ৯ শতাংশ জমি পৈত্তিক সুত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছে শাজাহান ও তার পরিবার। অথচ ঐ জমিটি জবরদখল নিতে পায়তারা চালিয়ে আসছে গিয়াসউদ্দিন বাহিনী। শাজাহানের উপর লেলিয়ে দিয়েছে তার সন্ত্রাসী বাহিনী।


এব্যাপারে শাজাহান বলেন, আমি গিয়াসউদ্দিনের অত্যাচারে আমার পৈত্তিক সম্পত্তিতে বসবাস করতে পারছিনা। গিয়াস তার পালিত সন্ত্রাসী দ্বারা আমারা পৈত্তিক সম্পত্তি ছাড়িয়া অন্যত্র চলে যাওয়ার হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমি তার ভয়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। স্থানী প্রশাসন গিয়াসউদ্দিনের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয় না।

আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি যেন ভুমিদস্যু গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here