গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

0
493

গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮০তম শাখা ২১ নভেম্বর ২০২১, রবিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। 

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কালিয়াকৈর শাখাপ্রধান মোঃ মাজহারুল ইসলাম।

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এবং মুক্তিযোদ্ধা আব্দুল হক। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম বুথ উদ্বোধন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here