গাজীপুরবাসীর স্বপ্নের ফ্লাইওভার নির্মাণ হতে যাচ্ছে …. জাহিদ আহ্সান রাসেল

0
527

শাহানাজ পাটোয়ারী : শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে  গাজীপুরের রাজবাড়ী মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আটটি থানায় আটটি ট্রাক ও বাস ষ্ট্যান্ড নির্মাণ করা হবে।গাজীপুরে থমকে যাওয়া কাজ গুলি সচল রাখার জন্য তিনি সিটি কর্পোরেশনের মেয়রকে ধন্যবাদ জানান।তিনি আরো বলেন, কোথায় কি করবো সেটার একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে।

Advertisement

তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের কাছে অনুরোধ করে বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মানুষ গাজীপুরে বসবাস করেন তাদের যেন নাগরিক সুবিধা পেতে কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামীলীগের গাজীপুর শাখার সহ-সভাপতি শামসুন্নাহার ভূইয়া এমপি ।

অতিরিক্ত সচিব ও গাজীপুর  সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা প্রশাসক গাজীপুর আনিসুর রহমান, সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ এডভোকেট মোঃ আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভাঃ) মোঃ আতাউল্ল্যাহ মন্ডল, উপ-পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন জাকির হাসান, প্যানেল মেয়র (মহিলা) এড. আয়েশা আক্তার,অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ আরো উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান কাজল,

নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিল,  নুরুল ইসলাম নুরু, আওয়ামী লীগ নেতা আইয়ুব রানা, ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।আলোচনা সভা শেষে একটি কনসার্টের আয়োজনে গান গেয়ে স্থাপিত মঞ্চ মাতান নগর বাউল জেমস, কোনাল ও অনিক।অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনির ২৫০ জন সদস্যের পাশাপাশি স্কাউট সদস্যসহ দলীয় সেচ্ছাসেবক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here