গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার

0
510

নগরীর ৬নং ওয়ার্ড আমানতগঞ্জের শরীফ মঞ্জিলের গলি থেকে মাদক সম্রাজ্ঞী পারভীন বেগম (৪০) ও তার পুত্র ওমর হাওলাদারকে (১৯) পাঁচশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Advertisement

শনিবার ভোরে এসআই মহিউদ্দিন পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে পারভীন বেগমের ঘরে তল্লাশী চালিয়ে গাঁজাগুলো উদ্ধারসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানার মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর ওইদিন দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here