গলা কেটে একজনকে হত্যা

0
647

যশোর শহরে সোহাগ নামে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয় বলে জানান যশোর সদর হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক।

Advertisement

নিহত সোহাগ শহরের কাজীপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ঠিকাদারি কাজ করতেন বলে জানা গেলেও কিসের ঠিকাদার ছিলেন তা জানা যায়নি। এ প্রসঙ্গে সোহাগের ভাই সমরাজ জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় তাকে ছুরি মেরে ও গলা কেটে ফেলে রাখার খবর আসে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক কাজল মল্লিক আরো জানান, “সোহাগ অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। তার পেট ও বুকের সাত জায়গায় ছুরি মারা হয়েছে। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে ফেলা হয়েছে।” এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানান, তারা ঘটনা তদন্ত করার পাশাপাশি খুনি ধরতে অভিযান চালাচ্ছেন

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here