গরু খাসির পরিবর্তে শিয়াল জবাই, প্রশাসন জেনেও কোনো ব্যবস্থা নেয়নিগরু খাসির পরিবর্তে শিয়াল জবাই, প্রশাসন জেনেও কোনো ব্যবস্থা নেয়নি

0
653

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজারের মাংসপট্টিতে গত শুক্রবার বিকেলে প্রকাশ্যে শিয়াল জবাইয়ের ঘটনা ঘটেছে।

Advertisement

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই চলে যায় বলে অভিযোগ। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। জানা যায়, শুক্রবার বিকেলে ওই মাংসপট্টির মাংস ব্যবসায়ী বাছেদের দোকানের পাশে একটি শিয়াল এনে প্রকাশ্যে জবাই করা হয়। এ সময় বাজারে উপস্থিত কয়েকজন ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ী এর প্রতিবাদ করেন। সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এটা অত্যন্ত ঘৃণিত কাজ। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here