গভীর জঙ্গলের আস্তানা থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

0
813

তজুমদ্দিনে পুলিশের হাতে আটক দস্যু সর্দারের স্বীকারোক্তি অনুযায়ী গভীর জঙ্গলের আস্তানা থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মেঘনার বাসনভাঙ্গা চরে পুলিশ এই অভিযান চালায়।  তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য জানান।

Advertisement

ওসি জানান, বৃহস্পতিবার রাতে চরজহিরউদ্দিনের মেঘনায় ডাকাতিকালে জেলেদের গণধোলাইয়ের শিকার হয় দস্যু সর্দার শিপন শিকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপনের স্বীকারোক্তি মতে দেশে তৈরি একনলা একটি করে বন্দুক,  চাপাতি, বগি-দা, বাংলা-দা, বটি-দা, লোহার রড উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here