খড় সরবরাহ না করে অর্থ আত্মসাৎ: ঠিকাদারী প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা

0
604

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে শুকনো খড় সরবরাহ না করে অর্থ আত্মসাতের কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান সাভারের মেসার্স মাহিয়ান বিল্ডার্সকে দুই বছরের জন্য প্রাণিসম্পদ অধিদফতরের সব ধরণের ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

Advertisement

সম্প্রতি প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার স্বাক্ষরিত এ সংক্রন্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, মহিষ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় বাগেরহাটের ফকিরহাটের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাহিয়ান বিল্ডার্স শুকনো খড় সরবরাহ না করে অর্থ আত্মসাতের বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সত্যতা পেয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করেছে।

এই পরিপ্রেক্ষিতে ক্রয়বিধি অনুযায়ী প্রাণিসম্পদ অধিদফতরের অধীন উন্নয়ন ও অনুন্নয়ন বাজেটের আওতায় সব ধরণের ক্রয় কার্যক্রম থেকে মেসার্স মাহিয়ান বিল্ডার্সকে দুই বছরের জন্য বারিত বা অযোগ্য করা হলো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here