খেজুরের গুড় চিনি চুন ফিটকিরি সরিষার তেল দিয়ে তৈরী হচ্ছে

0
6491

ঝিনাইদহে এবার চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল দিয়ে তৈরী করা হচ্ছে ভেজাল খেজুরের গুড়।ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া ও শৈলকুপা উপজেলার জুগনি গ্রামে রয়েছে এই গুড় তৈরীর কারখানা। রাজশাহী বাঘা উপজেলার টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লা কৃষকদের কাছ থেকে চুক্তিতে গাছ নিয়ে গুড় উৎপাদন করে আসছিল। খবর পেয়ে বুধবার সকালে সেখানে হানা দেয় ঝিনাইদহ ভোক্তা অধিকারের নেতৃত্বে পরিচালিত একটি মনিটরিং টিম। ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, অভিযানকালে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল মিশিয়ে খেজুরের গুড় তৈরির অপরাধে তিন ব্যবসায়ী টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ সময় নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল ও নমুনা সংগ্রহ সহকারী রাজিব হোসেনসহ ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত থাকে।

শীত মৌসুমে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকায় সারাদেশে ভেজাল গুড় তৈরীর সিন্ডিকেট এ অপকর্মে লিপ্ত রয়েছে। এতে ভোক্তারা দারুনভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here