খুলনায় আ’লীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

0
559

খুলনা থেকেঃ-খুলনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.কামরুজ্জামান জামালকে লক্ষকরে গুলি বর্ষণ ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জানা যায় শুক্রবার (২৯ জুন) রাত ৮ টার দিকে দিঘলিয়া থেকে দলীয় কাজ শেষে উপজেলার নগরঘাট ফেরিঘাটে এসে পৌছালে অস্ত্র ধারি লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় সাথে থাকা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. শাহআলম, যুবলীগ নেতা সরদার জাকির, জামিল খান ও সুমন খান সহ ৬ জন নেতা কর্মী আহত হয়।

Advertisement

তাদের কে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জামালের শরীরে কোপের চিহ্ন রয়েছে।
দিঘলিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, হামলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here