খুলনার রূপসায় স্কুলছাত্রীর আত্মহত্যা

0
721

খুলনার রূপসায় মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে ফারজানা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী। সে রূপসার বাগমারা গ্রামের ইউনুস শিকদারের মেয়ে ও স্থানীয় নৈহাটি মাধ্যমিক গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

Advertisement

বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আঁড়ায় ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্কুলে না যাওয়ায় রাগারাগি করলে অভিমান করে ফারজানা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here