খুলনায় আলোচিত  ধ’ র্ষণ মামলার মুলহোতা গ্রেফতার

0
147

মোঃ রিয়াজ উদ্দীন,ব্যুরোচীফঃ-

Advertisement

খুলনার পাইকগাছায় চোখে মুখে আঠা লাগিয়ে আলোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামি এনামূল (২৫) কে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কপিলমুনি’র পূর্ব কাশিমনগরের একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি কালো রঙের ওয়ান শুটার গান,এক রাউন্ড তাজা গুলি ও এক’শ পিস ইয়াবা ও ৫০ পিস চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করে।

এএসপি সার্কেল,থানার অফিসার ইনচার্জ,ইন্সপেক্টর (তদন্ত)’র নেতৃত্বে পরিচালিত অভিযানে আলোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত এনামুলকে গ্রেপ্তারের ঘটনায় গোটা এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এদিকে শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সম্পর্কে প্রেস ব্রিফিং করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।

উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে রাড়ুলীতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ির ঘেষা গাছ বেয়ে একতলা বিল্ডিং এর চিলে কোটায় উঠে।

এরপর তারা শাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ভ্যানটি ব্যাগ থেকে সাড়ে ১১ হাজার টাকা,১টি বাটন মোবাইল ফোন ও টেনে হেঁচড়ে কানে থাকা দু-আনা ওজনের দু’টি স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।

পরবর্তীতে দুর্বৃত্তরা গৃহবধূর মুখে সুপারগ্লু আঠা লাগিয়ে উপুর্যুপরি ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ভোররাতে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here