খুনীকে মুক্ত করার জন্য নিজেকে ‘হাইকোর্টের বিচারক পরিচয় দিলেন রিক্সাচালক

0
591

এক খুনীকে মুক্ত করার জন্য নিজেকে ‘হাইকোর্টের বিচারক’ পরিচয়দানকারী রিক্সাচালক আনোয়ার হোসেন। ‘হাইকোর্টের বিচারপতি’ পরিচয় দানকারী এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

Advertisement

 

নওগাঁর পোরশায় আলোচিত এক হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলো সে। নিজেকে পরিচয় দিত ‘হাইকোর্টের বিচারপতি’ হিসেবে। আটক ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫)। শুক্রবার দুপুর আড়াইটায় নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন। আনোয়ার হোসেন দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন টাংগুয়া ধনেশপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। সংবাদ সম্মেলনে জানা গেছে, আনোয়ার হোসেন একজন রিক্সাচালক। সে নিজেকে হাইকোর্টের বিচারপতি শওকত হোসেন পরিচয় দিয়ে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমকে মোবাইলে কল করতো হত্যা মামলার এক আসামিকে মুক্ত করে দেওয়ার জন্য। উক্ত আসামির নাম তৌফিক রহমান শাহ। সে মৃত আলহাজ্ব আব্দুল ওহাব শাহ চৌধুরীর পুত্র। নওগাঁ জেলার পোরশা উপজেলায় ২০১৭ সালের ৭ অক্টোবর আতিবর রহমান হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি তৌফিক রহমান শাহ। আনোয়ার হোসেন দীর্ঘ ৫ মাস ধরে তার মুক্তির জন্য মোবাইলে কল করে এই চাপ দিয়ে আসছে। এ নিয়ে বিজ্ঞ বিচারকদের মধ্যে সংশয় সৃষ্টি হলে তারা বিষয়টি নওগাঁর পুলিশ সুপারকে জানান। পুলিশ এ ব্যাপারে তৎপর হয়। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের এস আই মিজানুর রহমান মোবাইল ট্র্যাকিং করে জানতে পারেন, এই মোবাইল নম্বরটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া ধনেশপাড়া গ্রামের আনোয়ার হোসেনের। কোন বিচারপতির নয়। পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ‘বিচারপতির ভুয়া পরিচয় নিশ্চিত হয়ে নওগাঁর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গত শুক্রবার ভোর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here